ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শখের মিডিয়ায় ফেরার চান্স কতটা?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯
শখের মিডিয়ায় ফেরার চান্স কতটা?
আনিকা কবির শখ

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। প্রায় এক বছরের বেশি সময় পর গেলো ঈদে হঠাৎ করে নতুন নাটকে অভিনয় করেন। ফিরেই শেখ সেলিমের ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। অবশ্য ওই সময় আরেকটি নাটকে দেখা যায় তাকে। নাম ‘অহংকার’।

সেখানেই শেষ! এরপর আবারো গোপনে চলে যান শখ। সেই থেকে এই পর্যন্ত আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। তাহলে কী আর ফিরবেন না শখ? এদিকে অনেকের একই কথা, শখ আসে, শখ যায়!

আসলে কোথায় হারিয়ে যান শখ? অনুসন্ধান করতে গিয়ে অভিনেত্রীর নাম্বারে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া শখের পরিচিত কেউই (মিডিয়ায় যারা কাজ করছেন) তার খবর ঠিকভাবে বলতে পারছেন না। হয়ত জানলেও বলছেন না, নতুবা জানেনই না।

Advertisement

তবে নাম প্রকাশ না করার শর্তে এক অভিনেতা বলেন, শখের ফেরার চান্স খুব কম। আর তার মিডিয়াতে কাজ করার ইচ্ছা নেই বলেই, শোবিজ আর বাইরের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখছে না সে। বস্তুত অভিনয় বাদ দিয়ে কী করে বেড়ায় শখ, তা আমারও জানা নেই। শুধু এইটুকু আন্দাজ করতে পেরেছি, তার এই কাজে মন উঠে গেছে।

মূলত মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শখ। শুরুতেই বিজ্ঞাপনে সরব হয়ে সকলের নজর কাড়েন তিনি। এরপর অভিনয়ে এসেও প্রশংসিত হন। মডেলিং এবং অভিনয়- দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যেতে থাকেন। 

মূলত এরপরই ঘটে বিপত্তি। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৬ সালে মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। তবে অল্প দিনের ব্যবধানে সেই বিয়ে ভেঙে যায় তার।

পরে শখের কাছের বন্ধুদের (মিডিয়া) থেকে জানা যায়, সংসার ভাঙার পর থেকেই শখের জীবনে ছন্দপতন ঘটে। এরপর একাধিক নাটকে কাজ করার অঙ্গীকার করেও শিডিউল ফাঁসান তিনি। মূলত সেখান থেকেই শুরু হয় মিডিয়ায় শখের আসা-যাওয়া।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!