ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

লঞ্চে আটকে আছে সিয়াম-পরীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৯, ২৯ মার্চ ২০২০
লঞ্চে আটকে আছে সিয়াম-পরীরা
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ জুটি বেঁধে অভিনয় করছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে। টানা ২৫ দিন লঞ্চে শুটিং হবার কথা ছিল এ ছবির। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্দেশনা অনুযায়ী, আপাতত শুটিং করতেও পারছেন না তারা। কিন্তু শুটিং থেকে ফেরার পথে নদীতে আটকে আছে সিয়াম-পরীসহ সিনেমাটির পুরো ইউনিট। 

জানা গেছে, করোনাভাইরাসের পরিস্থিতর কারণে বৃহস্পতিবার শুটিং বন্ধ করে ঢাকার পথে রওনা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং ইউনিট। মোংলা থেকে রওনা হয়ে পানখালীতে আসার পর তাদের আটকে দেয় কোস্টগার্ড। এই মুহূর্তে নদীতেই লঞ্চে আটকে আছে শুটিং দলটি।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক মুশফিকুর রহমান বলেন, আমরা এক রকম আইসোলেশনেই আছি। কারো সঙ্গে যোগাযোগ নেই। এখান থেকে ফিরতে তথ্য মন্ত্রনালয়ে আবেদন করেছি। আশা করি, এক রাত এক দিন লাগবে অনুমতির জন্য। নিরাপত্তা নিয়ে তেমন অসুবিধা নেই। আপাতত লঞ্চে গল্পগুজব করে সবার সময় কাটছে। 

Advertisement

করোনাভাইরাসের আতঙ্কের কারণে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত সিনেমার সব ধরনের শুটিং বন্ধ রেখেছে। সেই নিয়ম না মেনে সুন্দরবন এলাকায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং চলছিল। সেখানে টানা ২৫ দিন শুটিং করে ছবির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ১৩ দিন কাজ করে শুটিং বন্ধ রাখা হয়েছে।

আবু রায়হান জুয়েল পরিচালিত এই ছবিতে সিয়াম ও পরী ছাড়াও আরো অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ প্রায় ২০জন শিশুশিল্পী। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!