শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে চিরচেনা ঘাটাইলকে। তবে অবস্থার পরিবর্তন হয়েছে শনিবার।
সকাল থেকেই কাঁচাবাজার, ওষুধ ও মুদি দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। সড়কেও দেখা যায়নি কোনো যানবাহন। আর সে অবস্থা দেখতেও ঘর থেকে বের হচ্ছে মানুষ।
.png)
সরেজমিনে ঘাটাইল বাজার রোড, বাসস্ট্যান্ড, কলেজমোড়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লকডাউন কী? তা দেখতেও বাইরে বের হচ্ছে মানুষ। এসব স্থানে স্বাভাবিক নিয়মেই চলছে যানবাহন। কারো মধ্যেই করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নেই।
ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। বারবার অভিযান চালিয়ে, জরিমানা করেও মানুষকে নিরুৎসাহিত করা যাচ্ছে না। শনিবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, অভিযান অব্যাহত রয়েছে।