[ খেলা ]
রাতে মহারণে নামবে লিভারপুল-আর্সেনাল, চেলসি-ম্যানইউ
ছবি: সংগৃহীত
ইংলিশ লিগ কাপে মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুল-আর্সেনাল এবং চেলসি-ম্যানইউ।
ইএফএল কাপ, বর্তমানে ক্যারাবাও কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতার শেষ ষোল'র লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল ও আর্সেনাল।
ম্যাচটি রাত ১:৩০টায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে গড়াবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন অলরেডরা।
.png)
রাত ২:০৫টায় ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে চেলসি। এ ম্যাচে বেশ কিছু পরিবর্তন আনবেন চেলসি বস ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
অপরদিকে পল পগবার ইনজুরির কারণে চিন্তার ভাঁজ ম্যানইউ কোচ সোল্জকায়ারের কপালে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ফ্রেড তার অভাব বুঝতে দেবে না।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!