ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মারা যাওয়ার ৪ বছর পর জীবিত ফিরলেন নয়্যারের সতীর্থ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪১, ৫ মে ২০২০
মারা যাওয়ার ৪ বছর পর জীবিত ফিরলেন নয়্যারের সতীর্থ!
একসময় শালকেতে একসঙ্গে খেলেছেন ম্যানুয়েল নয়্যার ও হিয়ানিক কাম্বা

শালকের রক্ষণভাগের সাবেক খেলোয়াড় হিয়ানিক কাম্বাকে জীবিত পাওয়া গেছে এবং তা সড়ক দুর্ঘটনায় নিহত ঘোষণার চার বছর পর। 

একসময় শালকেতে সতীর্থ ছিলেন ম্যানুয়েল নয়্যার ও কাম্বা। ২০১৬ সালের জানুয়ারিতে নিজ দেশ কঙ্গোতে এক গাড়ি দুর্ঘটনায় পড়েন কাম্বা। সেসময় তার ক্লাব ভিএফবি হালস জানায়, শালকের যুব দলের ওই খেলোয়াড় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। 

কিন্তু এখন আবার তাকে জার্মানির গেলসেনকিরচেনে জীবিত অবস্থায় দেখা গেছে। যার ফলে এখন তদন্তে নেমেছেন কৌঁসুলীরা। 

Advertisement

কৌঁসুলী অ্যানেতে মিল্ক বলেন, কাম্বার সাবেক স্ত্রীর বিরুদ্ধে এখন মামলরা তদন্ত শুরু হয়েছে, যিনি কাম্বার মৃত্যুর সনদ দেখিয়ে ৬ অঙ্কের জীবন বীমার ক্ষতিপূরণ নিয়েছিলেন। 

তার সাবেক স্ত্রীর দাবি, সেসময়কার প্রকাশিত খবর ও উপস্থাপিত কাগজপত্র দ্বারা তিনি বীমা কোম্পানি থেকে জীবন বীমার ক্ষতিপূরণের প্রাপ্য ছিলেন। কিন্তু এখন তিনি প্রতারক হিসেবে সাব্যস্ত হলেন। তিনি যেসব কাগজ জমা দিয়েছিলেন সেগুলো নকল বলে জানা গেছে। 

৩৩ বছর বয়সী কাম্বা তার সাবেক স্ত্রীর বিপক্ষে চলমান তদন্তে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেবেন। ২০১৮ সালে জার্মানিতে ফেরার জন্য আবেদন করেছিলেন কাম্বা। বেশ কিছু প্রতিবন্ধকতা কাটিয়ে শেষ পর্যন্ত আবারো গেলসেনকিরচেনে স্থায়ী হয়েছেন কাম্বা। 
 তদন্তে সাক্ষী হিসেবে 

সাবেক এই রাইট ব্যাক তার পুরনো চাকরি এনার্জি সাপ্লাই কোম্পানির কেমিক্যাল টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেছেন। ১৯৮৬ সালে কাম্বা ও তার পরিবার জার্মানিতে চলে আসে। কিন্তু ২০০৫ সালে তাদের আবারো আফ্রিকার দেশটিতে ফেরত পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!