ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

মূল্য কারসাজির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৪৩, ২৭ এপ্রিল ২০২০
মূল্য কারসাজির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়ে মূল্য কারসাজির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার রাজধানীর সূত্রাপুর শ্যামবাজারে অভিযান চালায় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

এ সময় শ্যামবাজারের পেঁয়াজ, আদা, রসুনের পাইকারী আড়তে তদারকি এবং আদার মূল্য কারসাজির মাধ্যমে প্রতারণা করার অপরাধে পদ্মা বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মিতু বাণিজ্যালয়কে ২৫ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, আদা, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান আবদুল জব্বার মন্ডল।

এ সময় তিনি আরো বলেন, আদা, পেঁয়াজ এবং রসুনের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশি পেঁয়াজ ৩৩-৩৮ টাকা, দেশি রসুন ৭০-৮৫ টাকা, চায়না রসুন ১২৫-১৩০ টাকা, ইন্ডিয়ান আদা ১২০-১৩০ টাকা, চাইনা আদা ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!