ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিঠাপুকুরে বউ-শাশুড়ি মেলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২৯ জানুয়ারি ২০২০
মিঠাপুকুরে বউ-শাশুড়ি মেলা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে পরিবারে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে নিবিড় সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বউ-শাশুড়ি মেলা হয়েছে।

বুধবার দিনব্যাপী ওই উপজেলার গোপালপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এ মেলা হয়।

মেলায় বালিশ বদল, হাঁড়ি ভাঙা, কানা মাছি, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন অসংখ্য শাশুড়ি-পুত্রবধূ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম দীলিপ, ল্যাম্ব’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলেনা বেগম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!