ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মা হওয়ার পর বিয়ে করছেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯
মা হওয়ার পর বিয়ে করছেন বলিউড অভিনেত্রী
জর্জ ও অ্যামি

ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পানাইয়োতুরের সঙ্গে হলিউড ও বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকশন চার বছর চুটিয়ে প্রেম করেছেন। কথা ছিল, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন। তবে এরই মধ্যে অ্যামি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। 

দীর্ঘদিনের বন্ধু জর্জের সঙ্গে ২০১৯ এর প্রথম দিকে বাগদান পর্ব সেরে ফেলেন অ্যামি। এ বছরেই বিয়ে করার কথা ছিল তাদের। তবে বিয়ের আগেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

এই অবস্থায় ‘সিং ইস ব্লিং’ খ্যাত এই অভিনেত্রী মা হওয়ার পরই জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন। 

অ্যামি বিয়ে প্রসঙ্গে জানান, তারা ২০২০ সালে বিয়ে করবেন। বন্ধু জর্জের সঙ্গে ইতালির সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়েই তাদের বিয়ে হবে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে বলিউডে কাজ করছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিওয়ানা থা’। বলিউডে অভিনীত শেষ ছবি ‘২.০’। এই ছবিতে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন অ্যামি।

ডেইলি বাংলাদেশ/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!