[ আন্তর্জাতিক ]
মার্কিন নৌসেনার ১৬ বছরের কারাদণ্ড দিল রাশিয়া
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। সোমবার রাজধানী মস্কোর একটি আদালত পল হুইলেন নামে ওই মার্কিন নৌসেনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ রায় দেয়।
হুইলেন জন্মসূত্রে একজন আইরিশ এবং ব্রিটিশ নাগরিক। কানাডার নাগরিকত্ব তার রয়েছে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। ২০১৮ সালের ডিসেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচর মিশনে জড়িত থাকার অভিযোগ।
এরপর থেকেই তাকে মস্কোর লেফোরটোভো কারাগারে বন্দি করে রাখা হয়েছে। হুইলেনের আইনজীবী ভ্লাদিমির ঝেরেবেনকভ এর আগে বলেছিলেন, হুইলেন নিজের অজ্ঞাতেই রাশিয়ার 'অতি-গোপন' রাষ্ট্রীয় তথ্য ভর্তি একটি ফ্ল্যাশড্রাইভ কারো কাছে হস্তান্তর করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!