ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২০ অক্টোবর ২০২৬
পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি হাফিজ ইব্রাহিম
দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপস্থিত ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

 তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ভোলার দৌলতখান উপজেলা বিএনপি ও  উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত দৌলতখান ও বাংলাবাজার এলাকায় আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় এমপি হাফিজ ইব্রাহিম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

এর আগে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির  উদ্যোগে বাংলাবাজার এলাকার প্রায় ১০ কিলোমিটার খাল ও প্রধান সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম, সহ সভাপতি নিজাম ভূঁইয়া, বিএনপি নেতা ফখরুল আলম টপি, যুবদল নেতা রিয়াজ ও জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!