ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাকে মেরে ঝুলিয়ে রেখেছে বাবা, দাবি ছেলের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ৭ মে ২০২০
মাকে মেরে ঝুলিয়ে রেখেছে বাবা, দাবি ছেলের
ফাইল ছবি

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউপির বাউসাইদ গ্রামে নাজমা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নাজমা বেগম ওই গ্রামের মো. দয়াল মিয়ার স্ত্রী। স্বামীর দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছে। আর ছেলের দাবি তার মাকে তার বাবা পারিবারিক কলহের জেরে মেরে ফাঁসে ঝুলিয়ে রেখেছে। এ নিয়ে ওই গ্রামে সমালোচনার ঝড় উঠেছে। 

স্থানীয় ইউপি সদস্য মুসা দেওয়ান বলেন, সকালে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে গিয়েছিলাম। মৃতের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার মাকে তার বাবা হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রেখেছিলো। বিষয়টি আসলেও রহস্যজনক। 

কাগমারি পুলিশ ফাঁড়ির এসআই মো. মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য বের হয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!