[ আন্তর্জাতিক ]
মজুত রয়েছে টন টন সোনা! পাওয়া গেলো দুটি সোনার খনি
ফাইল ছবি
স্বর্ণের প্রতি দুর্বলতা সবারই রয়েছে। আর তাই যেখানেই মুল্যবান এ বস্তুটির খোঁজ মিলে সেখানেই যেন হুমড়ি খেয়ে পরে এর সন্ধানীরা।
এবার ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এমনই এক জায়গার খোঁজ মিলেছে যেখানে রয়েছে টন টন সোনা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন দুটি সোনার খনি সোনভদ্র জেলার সোন পাহাড়িতে। তারা মনে করছেন সেখানে অন্তত ৩৫৫০ টন সোনা মজুত রয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বেশ কিছুদিন ধরেই সোনার সন্ধানে খনন কার্য চালানো হচ্ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন এলাকায়। সম্প্রতি সেখানকার দুটি জায়গার মাটির তলায় প্রচুর সোনার সন্ধান পাওয়া গিয়েছে।
.png)
বৃহস্পতিবার এ বিষয়ে সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রাই বলেন, সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোনাপাহাড়িতে ২ হাজার ৭০০ মিলিয়ন টন ও হারদি এলাকায় ৬৫০ মিলিয়ন সোনা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!