ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৬ মাস কারাভোগের পর দেশে ফিরলেন নুরুজ্জামান

লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৩১, ১১ মার্চ ২০২০
২৬ মাস কারাভোগের পর দেশে ফিরলেন নুরুজ্জামান
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতীয় কারাগারে ২৬ মাস সাজা ভোগ করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরলেন নুরুজ্জামান মিয়া নামে এক রাখাল।

বুধবার দুপুরে ভারতীয় পুলিশ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। 

নুরুজ্জামান মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউপির ঝালাঙ্গী গ্রামের মফুর উদ্দিনের ছেলে।

পাটগ্রাম উপজেলার একটি সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে যায় নুরুজ্জামান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে। ভারতে অনুপ্রবেশের দায়ে দেশটির আদালত তাকে ২৬ মাস কারাদণ্ড দেয়। 

অবশেষে ভারতের জলপাইগুড়ি কারাগারে সাজাভোগ করে বুধবার ভারতীয় পুলিশ বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে নুরুজ্জামানকে হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বুড়িমারী স্থরবন্দরের ইমিগ্রেশনের এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশে ফেরত নুরুজ্জামানকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!