[ অর্থনীতি ]
ব্লক মার্কেটে ৮ কোম্পানির লেনদেন
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানির ১৭ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন তালিকার প্রথম স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা রেনেটার ৩ কোটি ২ লাখ ২১ হাজার টাকার এবং তৃতীয় অবস্থানে ব্যাংক এশিয়ার ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মাসিউটিক্যালস ৩৪ লাখ ৮০ হাজার, ফেডারেল ইনস্যুরেন্স ৮ লাখ, কেপিসিএল ৪৬ লাখ ৫০ হাজার, ওরিয়ন ইনফিউশন ৫ লাখ ২৮ হাজার এবং সাইথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪২ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
.png)
ডেইলি বাংলাদেশ/এসএস/আরএইচ
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!