ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্যস্ত সময় পার করছেন নোলক বাবু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ৭ মে ২০২০
ব্যস্ত সময় পার করছেন নোলক বাবু
নোলক বাবু

অধিকাংশ মানুষ এখন ঘরবন্দী সময় কাটাচ্ছেন। দেশের এমন পরিস্থিতিতেও ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। সম্প্রতি দুটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান দুটির শিরোনাম ‘রহমের পুণ্য ধারায় ভিজবে বলো’ এবং ‘কে আছে আর তুমি ছাড়া’।

এই দুটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন আয়েশা সিদ্দিকী। সঙ্গীত পরিচালনা করেছেন জয়নাল আবেদীন। চলতি সপ্তাহেই গান দুটি প্রকাশ হবে।

গান দুটির প্রসঙ্গে নোলক বাবু বলেন, রমজান মাসে আমি ধর্মীয় রীতি মেনে চলার চেষ্টা করি। তবে ইবাদত করি সারা বছরই। সেই ধারাবাহিকতায় চলতি রমজানেও দুটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছি। শ্রুতিমধুর গান দুটি শ্রোতাদের ভালো লাগবে বলে মনে করছি।

Advertisement

এদিকে লকডাউনের মাঝেও টিভি চ্যানেলগুলোয় লাইভ গানের অনুষ্ঠানে পারফরম করছেন নোলক বাবু। এ ছাড়া লকডাউনের আগে চারটি নতুন মৌলিক গান প্রকাশ হয়েছে তার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!