[ দেশজুড়ে ]
বোয়ালটি বিক্রি হলো ৩০ হাজার টাকায়
পদ্মা নদীতে ধরা পড়া একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এটি বিক্রি হয়।
শনিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে বাহির চর এলাকায় আ. জলিল শিকদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্থানীয় জেলে আ. জলিল শিকদারসহ ৪ জন মিলে পদ্মায় মাছ শিকার করতে যায়। রাতে তেমন কোনো মাছ না মিললেও সকালে নদীতে ফেলা জালে বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরা পড়ে। বোয়ালটি নৌকায় তুলে তারা দ্রুত দৌলতদিয়া ফেরি ঘাটে চলে আসেন। মাছটি ওজন দিয়ে দেখা যায় এটির ওজন ১৫ কেজি ১০০ গ্রাম।
.png)
দৌলতদিয়া ঘাটে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শনিবার সকালে মাছটিকে তার আড়তে নিয়ে আসা হয়। তিনি ৩০ হাজার টাকায় যশোরের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!