২০/২৫ সদস্যের একদল ডাকাত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে প্রবেশ করে। এ সময় তারা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে গার্ডদের জিম্মি করে। পরে বাজারের তিনটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে লুটপাট চালায়। এ সময় মোট ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও লাখ টাকার ওপরে লুট করে ডাকাতরা। লুটপাট শেষে তারা নদী পথে পালিয়ে যায়।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত এসপি মো. নাইমুল হক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পাশাপাশি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।
.png)