ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিটিভির ‘নতুন কুঁড়ি’ শুরু হচ্ছে ১৫ বছর পর

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২০
বিটিভির ‘নতুন কুঁড়ি’ শুরু হচ্ছে ১৫ বছর পর
১৫ বছর পর আবারো শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’

রিয়্যালিটি শো’র কথা বললেই প্রথমে উঠে আসে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’র কথা! এ অনুষ্ঠান থেকে উঠে এসেছেন নুসরাত ইমরোজ তিশা, তারিন আহমেদ, মেহের আফরোজ শাওন ও সামিনা চৌধুরীর মতো শিল্পীরা। নতুন খবর হচ্ছে, ১৫ বছর পর আবারো অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এর প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবো। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব হবে। বাছাই পর্ব থেকে বিজয়ীদের নিয়ে হবে মূল প্রতিযোগিতা।

১৯৭৬ সালে শুরু হওয়া রিয়্যাটিলি শো'টি সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। এ প্রতিযোগীতায় অনেকগুলো বিষয় থাকে; যেমন- কোরান তেলওয়াত, একক অভিনয়, দলীয় অভিনয়, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্পবলা ইত্যাদি।

Advertisement

বয়সসীমার মাধ্যমে প্রতিযোগীদের দু’ভাবে ভাগ করা হয়েছে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়স সীমা ৬ থেকে ১০ এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর। শিশু কিশোরদের মেধা অনুসন্ধানের জন্য এ অনুষ্ঠানটি শুরু করেছিলেন বিখ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!