[ খেলা ]
বিইউপিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি : আইএসপিআর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ফিজিক্যাল এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ নিয়ে গত ১১ সেপ্টেম্বর প্রতিযোগিতা শুরু হয়।
মঙ্গলবার বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিপার্টমেন্ট অব ল চ্যাম্পিয়ন ও ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) রানার আপ হয়।
অন্যদিকে মহিলা বিভাগে ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স চ্যাম্পিয়ন ও ডিপার্টমেন্ট অব মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) রানার আপ হয়।
ডেইলি বাংলাদেশ/আরএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!