ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বান্দরবানে নিষিদ্ধ চার পপি বাগান ধ্বংস

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ২৪ জানুয়ারি ২০২০
বান্দরবানে নিষিদ্ধ চার পপি বাগান ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের রুমা উপজেলার নিষিদ্ধ মাদক পপির ৪টি বাগান ধ্বংস করেছে র‌্যাব। শুক্রবার উপজেলার রেমাক্রি পাংসা ইউপির পাহাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব -৭।

এ সময় কেওক্রাডং পাহাড়ের ঝর্ণার পাশ্ববর্তী এলাকায় চারটি পপি বাগানের সন্ধ্যান পায় তারা। এরপর উৎপাদিত পপি গাছগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় র‌্যাব।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জুয়েল জানান, মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জনপদের পাহাড়ে নিষিদ্ধ পপি চাষ বন্ধে অভিযান চালানো হয়েছে। কেওক্রাডং পাহাড়ের কয়েক কিলোমিটার দূরে চারটি পপি বাগান পাওয়া গেছে। এসব বাগান পুড়িয়ে ধংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!