ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বাড়িতেই তৈরি করুন মাশকারা

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৪:২৬, ১৩ নভেম্বর ২০১৯
বাড়িতেই তৈরি করুন মাশকারা
ছবি: সংগৃহীত

চোখের সৌন্দর্য বাড়াতে মাশকারার গুরুত্ব কতটা তা সব নারীরই জানা! বর্তমানে কৃত্রিম ক্ষতিকর জিনিস বাজার ছেয়ে গেছে। এই পরিস্থিতিতে অনেকেই ঝুঁকছেন বাড়িতে তৈরি প্রাকৃতিক জিনিসের দিকে। মাশকারাও তেমনই একটি প্রসাধনী যা আপনি বাড়িতে বসেই বানাতে পারবেন। যা বাড়িতে থাকা অল্প কিছু জিনিস  দিয়েই বানিয়ে নিতে পারবেন এটি। জেনে নিন পদ্ধতি-  

নারকেল তেল, জোজাবা তেলের মাশকারা

এক্ষেত্রে নারকেল তেল, ভিটামিন ই তেল, শিয়া মাখন, মৌ মোম, জোজোবা তেল, দুটো বা তিনটে অ্যাক্টিভেটেড চারকোলের ক্যাপসুল আর দু’টি পাত্র নিয়ে নিন। প্রথমে নারকেল তেল, ভিটামিন ই তেল, শিয়া মাখন, মৌমোম সমপরিমাণে একসঙ্গে নিয়ে নিন। প্রতিটাই অর্ধেক চা চামচ করে নিন। এবার একটি বড় পাত্রে অল্প পানি দিয়ে  জ্বাল দিন। এরপর পাত্রটি পানির উপর বসিয়ে দিন। মিশ্রণটি গলে ভালো করে মিশে গেলে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে মিশ্রণটি ঘন কালো করে নিন। সবশেষে মিশ্রণটিতে দিন জোজোবা তেল। তারপর ঠাণ্ডা করে ঢেলে নিন একটি বোতলে। 

Advertisement

অ্যালোভেরার মাশকারা

আগেরটার মতো সব উপকরণ দিয়ে এটি বানিয়ে নিতে পারেন। এখানে জোজোবা তেলের বদলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। প্রিজারভেটিভ ছাড়া অ্যালোভেরা ব্যবহার করতে হলে বেছে নিন অ্যালোভেরার গাছ থেকে নিঃসৃত জেল যা একেবারেই বিশুদ্ধ।    

মাশকারা বানাতে যা যা প্রয়োজন   ল্যাভেন্ডার তেলের মাশকারা

এক্ষেত্রেও অ্যালোভেরা জেল এর বদলে দেয়া যায় ল্যাভেন্ডার তেল। এজন্য নারকেল তেল, মৌমোম আর ভিটামিন ই তেল প্রয়োজন। এই তিনটিকে  সমপরিমাণে একসঙ্গে নিয়ে নিন। প্রতিটাই অর্ধেক চা চামচ করে নিন। এবার একটি বড় পাত্রে অল্প পানি দিয়ে জ্বাল দিন। এরপর পাত্রটি পানির উপর বসিয়ে দিন। মিশ্রণটি গলে ভালো করে মিশে গেলে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে মিশ্রণটি ঘন কালো করে নিন। সবশেষে মিশ্রণটিতে দিন জোজোবা তেল। তারপর ঠাণ্ডা করে ঢেলে নিন একটি বোতলে। 

মাশকারা তৈরি আসলে অনেক সহজ। কিন্তু এটা তৈরি করতে কিছু জিনিসে নজর রাখা জরুরি। প্রথমত অনেকেরই ত্বকে চারকোল বাজে প্রভাব ফেলে। ফলে সেক্ষেত্রে চারকোল ব্যবহার না করে ব্যবহার করতে পারেন মাইকা পাউডার যার কাজ একইরকম। কালোর বদলে অন্য রঙের মাশকারা তৈরি করতে যদি মন চায় তবে চারকোল বাদ দিয়ে বেছে নিন বেন্টোনাইট মাটি। এছাড়া দুই তিন রঙের বেন্টোনাইট মাটি বাজারে বা যেকোনো অনলাইন স্টোরে মেলে যা মাশকারা তৈরিতে ব্যবহার করা যায়।  

মাশকারা যে বোতলে ঢালবেন সেটা আগে গরম পানিতে ফুটিয়ে নিন। যাতে কোনো জীবাণু না থাকে। মাশকারা তৈরি এখন আর একেবারেই কঠিন নয়। আপনার বাড়িতেই এবার তৈরি হবে নামী ব্র্যান্ডের মত মাশকারা। দোকান থেকে আর কেনার প্রয়োজন পড়বে না।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!