বন্ধুর বোনকে পছন্দ করেন মোশাররফ করিম!
মোশাররফ করিম পহেলা বৈশাখে তার এক বন্ধুর বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে বন্ধুর বোনকে পছন্দ করে। আজ তাকে ভালোবাসার কথা জানাবে। ইজি বাইক রিজার্ভ করে বন্ধুর বাসায় যাওয়ার পথে জাকিয়া বারী মম সেই ইজি বাইক থামিয়ে উঠে পড়েন।
ড্রাইভার বলে এই গাড়ি রিজার্ভ করা, আপনি নেমে যান। তখন মোশাররফ করিম বলে, উনি মনে হয় বিপদে পড়েছেন। ঠিক আছে চলেন।
কিছুদূর যাওয়ার পর এক ব্রিজে কাছে ইজি বাইক থামিয়ে মম নেমে যায়। মম মোশাররফ করিমকে বলে, আমার আজ বিয়ে। তাই বাসা থেকে পালিয়েছি। আমি একটি ছেলেকে পছন্দ করি। ছেলেটি এখানে আসবে বলেছে। আমি একা, আপনি কিছুক্ষণ এখানে থাকেন।
অনেকক্ষণ অপেক্ষা করে মোবাইলে ফোন দিয়ে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মোশাররফ করিম মমকে বললেন, এখানে একা না থেকে আমার সঙ্গে চলেন। প্রথমে তারা গেলেন বন্ধুর বাসায় তারপর মোশাররফ করিমের বাসায়। মোশাররফ করিমে মা মনে করলেন এই মেয়েকে তার ছেলে বিয়ে করতে চায়।
মমকে বৈশাখের অনেক খাবার খাওয়ালেন। তারপর মোশাররফ করিম মমকে তার বাসায় পৌছে দিলেন। এমন গল্পে নির্মিত হয়েছে বাংলা নববর্ষের বিশেষ নাটক ‘এক বৈশাখী ভোরে’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম।
এছাড়াও নাটকটির অনান্য চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মাসুদ হারুণসহ অনেকে। এটি পহেলা বৈশাখে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে রাত ০৯ টা ১০ মিনিটে প্রচারিত হবে।