ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বউয়ের সঙ্গে লুডু খেলায় হার, তাই এক বছর রান্না করবেন অপূর্ব!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২০
বউয়ের সঙ্গে লুডু খেলায় হার, তাই এক বছর রান্না করবেন অপূর্ব!
জিয়াউল ফারুক অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর চোখ দিয়ে পানি পড়ছে। প্রথমে বুঝতে না পারলেও কিছু সময় পর দেখা গেল সে রান্না ঘরে বসে পেঁয়াজ কাটছে। অপূর্ব সহ্য না করতে পেরে ক্যামেরায় তাকিয়ে তার কষ্টের কথাগুলো বলতে থাকলো। 

কাঁন্না কাঁন্না ভাব নিয়ে বলতে শুরু করলো- কি...? মনে প্রশ্ন জাগছে...? আমি ছেলে মানুষ হয়ে কেন রান্না ঘরে পেঁয়াজ কাটছি..? কপাল খারাপ না হলে কি আর রান্না করতে আসতে হয়। মানে রান্না করছেন অপূর্ব। সেটা আবার লুডু খেলায় হেরে যাওয়ার কারণে।

তবে বাস্তবে নয়, শুটিংয়ে। এই দৃশ্যটি দেখা যাবে ‘বউ তুমি এমন ক্যান?’ নামের একটি নাটকে। যেখানে অপূর্বর বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। 

Advertisement

নাটকের গল্পে দখো যাবে, প্রেম করে পালিয়ে বিয়ে করেন অপূর্ব আর তানজিন তিশা। কিন্তু বাসর রাতে তারা লুডু খেলবে বলে সিদ্ধান্ত নেন। কিন্তু শর্ত থাকে যে হারবে নতুন সংসারে সে এক বছর রান্না করে খাওয়াবে। খেলায় হেরে যান অপূর্ব। সেই কথা মোতাবেক অপূর্বর এই রান্না করা। 

এরকম নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘বউ তুমি এমন ক্যান?’ নাটকের গল্প। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি বাংলাভিশনে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!