‘দুদকের ফাঁদে একশ’ সরকারি কর্মকর্তা-কর্মচারী’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ঘুষ খাওয়ার অভিযোগে কমিশন অনেককেই গ্রেফতার করছে। ফাঁদ মামলায় গত তিন বছরে প্রায় একশ’ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পাবলিক প্রসিকিউটরদের (দ্বিতীয় ব্যাচ) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, , গত সাড়ে তিন বছরে ৮০টি ফাঁদ মামলা পরিচালনা করে একশ’ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এতে হয়তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায়নি। কিন্তু যখন ঘুষখোরদের গ্রেফতার করা হচ্ছে, তাতে অন্য ঘুষখোররা শঙ্কিত হচ্ছেন।
.png)
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি এমন অপরাধ, যার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে। কোনো একটি প্রতিষ্ঠানের দুর্নীতির ঘটনা ঘটলে, অসংখ্য প্রতিষ্ঠানে এর প্রভাব পড়ে।
আইনজীবীদের উদ্দেশে ইকবাল বলেন, ‘মামলায় হেরে যাওয়ার পেছনে অভিযোগপত্রের ত্রুটি, নাকি প্রসিকিউশনের ত্রুটি, না অন্য কিছু—এগুলো আপনারা চিহ্নিত করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, লিগ্যাল অনুবিভাগের মহাপরিচালক মো. মফিজুর রহমান, প্রশিক্ষণ ও আইসিটি বিভাগের অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল।