ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে ভেলাবাইচ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৬ সেপ্টেম্বর ২০১৯
ফরিদপুরে ভেলাবাইচ অনুষ্ঠিত
ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের কুমার নদে ভেলাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলা কৃষ্ণনগর ইউপি কোমরপুরে ভেলাবাইচের আয়োজন করে দক্ষিণ কোমরপুর যুব সংঘ।

কুমার নদের পারচর দায়বাড়ী ঘাট এলাকায় থেকে বাইচ শুরু হয়ে দেড় কিলোমিটার উজানে কোমরপুর দক্ষিণপাড়া কুমার ব্রিজের নিচে এসে শেষ হয়।

২০ টি দলে ভেলা নিয়ে প্রতিযোগীরা এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শহিদ মিয়া পুরস্কার বিতরণ করেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!