আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক বলেন, সকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পেঁয়াজ ভর্তি ট্রাকটি সিলেট শহরে যাচ্ছিল। হরিপুর ৭নম্বর গ্যাসকূপ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে চালকসহ দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
.png)