ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিরোজপুরে বজ্রপাতে কলেজছাত্রীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১৫ এপ্রিল ২০২০
পিরোজপুরে বজ্রপাতে কলেজছাত্রীর মৃত্যু
বজ্রপাত। ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্বর্ণা গোলদার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে ওই উপজেলার পত্তাশী ইউপির রেখাখালীতে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা গোলদার উপজেলার রেখাখালী গ্রামের সুভাষ গোলদারের মেয়ে। তিনি ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঝড়ো বাতাস আর বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান স্বর্ণা। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!