ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ খবর ]
পাহাড়ের গায়ে আগুনের ঝর্ণা!
ফাইল ছবি
পাহাড় বেয়ে নেমে আসছে তরল লাভার স্রোত। তবে খুব ভালো করে দেখলে বোঝা যায় তরল লাভা নয়, বরং আগুনের কোনো নদী। সম্প্রতি এমন টুইটারে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ক্যালিফোর্নিয়ার ইসোমাইট ন্যাশনাল পার্কে হর্স টেল জলপ্রপাতের। এই জলপ্রপাতের বিশেষত্ব হল ফেব্রুয়ারির দুই সপ্তাহে দিনের একটি সময়ে আগুনের আকার নেয় জলপ্রপাতটি। বিশেষজ্ঞদের মতে সূর্যের আলো সমকোণে ওই জলপ্রপাত পড়লে জলের রঙ আগুনের মতো হয়ে যায়। মনে হয় পাহাড় বেয়ে নামছে আগুনের ঝর্ণা কিংবা লাভার দুরন্ত স্রোত।
হর্স টেল জলপ্রপাতটি প্রায় ২০০০ ফিট নিচে ঝাঁপিয়ে এসে পড়ে একটি পাথরে। সেটির নাম এল ক্যাপ্টেন রক। টুইটারে পোস্ট করা ওই ভিডিওটি মাত্র দুইদিনেই ৩৮ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!