[ দেশজুড়ে ]
পাঁচ টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা!
ছবি: ডেইলি বাংলাদেশ
মাত্র পাঁচ টাকার জন্য মাকে হত্যা করেছে সাত বছরের এক শিশু। শুনতে অবাক লাগলেও তাই সত্য। ঘটনাটি রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায়।
দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, নিহতের নাম ফাতেমা। সোমবার সকালে শিশু ফাহিম বাবা এবং মা দুজনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকাড়ি কাটার হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ি চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে ফাতেমার মৃত্যু হয়। শিশুটিকে গ্রেফতার করা হবে না। তবে কি পদক্ষেপ নেয়া হবে তা ভাবা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!