ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

নিজেই তৈরি করুন পছন্দের নেইল পলিশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৯
নিজেই তৈরি করুন পছন্দের নেইল পলিশ
ফাইল ছবি

নখের সৌন্দর্য বাড়াতে নেইল পলিশের জুড়ি নেই। সব ড্রেসের সঙ্গে মানানসই নেইল পলিশ দেখতে বেশ ভালো লাগে। হঠাৎ দাওয়াত কিংবা পার্টিতে যাওয়ার সময় যদি দেখেন ড্রেসের সঙ্গে মানানসই নেইল পলিশ নেই, তখন মন মেজাজ খারাপ হয়ে যায় নিশ্চয়?

তাই সেই স্বল্প সময়ে মার্কেট যাওয়ার চিন্তা বাদ দিয়ে নিজে ঘরে বসেই তৈরি করে ফেলুন পছন্দের রঙের নেইল পলিশ। আইশ্যাডোর রঙেই রাঙিয়ে নিন নখের ক্যানভাস। চলুন তবে জেনে নেয়া যাক নেইল পলিশ তৈরির পদ্ধতিটি-

যা যা লাগবে
ক্লিয়ার নেইল পলিশ, পছন্দের আইশ্যাডো, মসৃণ একটুকরো কাগজ, টুথপিক।

Advertisement

পদ্ধতি
ক্লিয়ার নেইল পলিশের বোতল থেকে বেশ খানিকটা বের করে ফেলে দিন। আইশ্যাডোটা ভেঙে একদম গুঁড়া গুঁড়া পাউডারের মতো করে নিন। তারপর সাদা কাগজটাকে তিনকোনা করে পাকিয়ে ফানেলের মতো করে ক্লিয়ার নেইল পলিশের বোতলের মুখে লাগিয়ে নিন। এবার তার মধ্যে দিয়ে আইশ্যাডোর পাউডারটা ঢেলে দিন। বোতলের মুখে আইশ্যাডোর গুঁড়া লেগে থাকলে টুথপিক দিয়ে আলগা করে ভিতরে ঢুকিয়ে দিন। এবার বোতলের মুখটা বন্ধ করে ভালো করে ঝাঁকান যাতে রঙটা ভালোভাবে মিশে যায়।

ব্যস আপনার কাস্টমাইজড নেইল পলিশ তৈরি। এবার পছন্দের পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরে ফেলুন। এভাবে নানা শেডের আইশ্যাডো দিয়ে বানিয়ে ফেলতে পারেন রঙ-বেরঙের নেইল পলিশ, যা অনেক সময় দোকানেও খুঁজে পাওয়া যাবে না।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!