ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষিত হচ্ছেন স্ত্রী, ছবি তুলতে ব্যস্ত স্বামী!

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ২ নভেম্বর ২০১৯
ধর্ষিত হচ্ছেন স্ত্রী, ছবি তুলতে ব্যস্ত স্বামী!
প্রতীকী ছবি

স্ত্রী বাড়িতে একা থাকা অবস্থায় এক অপরিচিত ব্যক্তি হঠাৎ বাড়িতে ঢুকে পড়েন। ঘরে ঢুকেই তাকে ধর্ষণ শুরু করেন। সে সময় বাড়ি ফেরেন স্বামী। তবে তিনি ধর্ষণে বাধা না দিয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

গত বুধবার রাজশাহীর তানোরে এ ঘটনা ঘটেছে। তানোর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গৃহবধূর স্বামী বাড়িতে প্রবেশ করলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। স্বামী বাদী হয়ে বুধবার রাতেই মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!