ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হলেন ইরানের ‘জোম্বি জোলি’ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ৭ অক্টোবর ২০১৯
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হলেন ইরানের ‘জোম্বি জোলি’ 
ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের ইন্সটাগ্রাম তারকা সাহার তাবারকে গ্রেফতার করা হয়েছে। 

২২ বছর বয়সী এই আলোচিত তরুণীর বিরুদ্ধে ধর্ম অবমাননা সহ সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। 

২০১৭ সালের ডিসেম্বরে ইন্সটাগ্রামে সাহারের ছবি নিয়ে হঠাৎ করেই হইচই পড়ে যায়। চেহারায় এবং শারীরিক গড়ন জোলির মত হতে গিয়ে সাহার নিজের চেহারার যে অবস্থা করেছেন তা যে কাউকেই ভয় পাইয়ে দেওয়ার মতো।

জোলির মত হতে তিনি ৫০ বার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। অনেকেই তাকে ‘জোম্বি’ আখ্যা দেন। এভাবে অ্যাঞ্জেলিনা জোলির ‘জোম্বি’ সংস্কারণ হয়ে ওঠেন তিনি।

যদিও এখন তিনি নিজেই জানিয়েছেন, তার ছবির বেশিরভাগই চড়া মেকআপ দেওয়া এবং এডিট করা।

তাসনিম নিউজ জানায়, বেশ কয়েকজনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রশাসন থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কেউ কেউ অবৈধভাবে সম্পত্তি দখল, ইরানের ‘ড্রেস কোড’ লঙ্ঘন এবং তরুণদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার উস্কানি দেওয়ার অভিযোগও করেছেন।

সাহার গ্রেপ্তার হওয়ার পর তার ইন্সটাগ্রাম একাউন্ট মুছে ফেলা হয়েছে। ইন্সটাগ্রামে তার তিন লাখের বেশি অনুসারী ছিল। সাহারকে গ্রেপ্তারের পর অনলাইনে তার পক্ষে ও বিপক্ষে নানা মন্তব্যের ঝড়ও উঠেছে।

ডেইলি বাংলাদেশ/মাহাদী

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!