ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দ্রুত খুশকি দূর করার ঘরোয়া দুই উপায়! 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ১৮ মে ২০২০
দ্রুত খুশকি দূর করার ঘরোয়া দুই উপায়! 
খুশকি দূর করার দারুণ উপায়

ঝলমলে উজ্জ্বল চুল সবারই কাম্য। তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চুলের নানা সমস্যাও। দেখা খুশকি কিংবা চুল পড়ে যাওয়ার প্রবণতা। তাই গরমে চুলের যত্নে থাকতে হবে একটু বেশি সতর্ক।

নারী-পুরুষ উভয়ই খুশকির সমস্যায় ভুগে থাকেন। এর প্রতিকারে নানা উপায়ও অবলম্বন করে থাকেন। তবে সেগুলোতে হিতে বিপরীত হয়। তাই জেনে নিন খুশকিমুক্ত চুল পাওয়ার ঘরোয়া দুই উপায়। যা খুব দ্রুত আপনাকে এই বিরক্তিকর খুশকির হাত থেকে রেহাই দেবে। চলুন তবে জেনে নেয়া যাক উপায় দুটি সম্পর্কে-    

পেঁয়াজের রস

Advertisement

দুটো পেঁয়াজ ভালো করে বেটে এক মগ পানিতে মিশিয়ে নিন। এবার মাথায় এই পেঁয়াজের রস ভালোভাবে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত দূর হয়ে যাবে।

লেবুর রস

দুই টেবিল-চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২ থেকে ৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে দুইবার এই পদ্ধতিতে চুলে লেবু রস ব্যবহার করুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!