ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দিবা-রাত্রির টেস্টে ইমরুল কায়েসের কীর্তিগাথা! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৮ নভেম্বর ২০১৯
দিবা-রাত্রির টেস্টে ইমরুল কায়েসের কীর্তিগাথা! 
ফাইল ফটো

ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্ট ম্যাচের অভিষেকটা সুখকর হয় নি বাংলাদেশের জন্য। তবে এমন ঐতিহাসিক ম্যাচে রচিত হয়েছে অনেক ইতিহাস। বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস সে ম্যাচে বেশ কিছু কীর্তি করে নিয়েছেন নিজের নামে, যা ভাঙতে পারবে না কেউই! 

গোলাপি বলের টেস্টে বাংলাদেশ দলের হয়ে প্রথম রান নেন ইমরুল কায়েস। একইসঙ্গে ভারতের বিপক্ষে গোলাপি বলে প্রথম স্কোরার হিসেবেও থাকছে তার নাম। 

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস এর দিকেও নিজের নাম লিখিয়েছেন কায়েস। দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডিআরএস বা রিভিউ নিয়েছেন তিনি। গোলাপী বলে প্রথম সফল রিভিউ পেয়েছেন তিনি। আবার টাইগারদের হয়ে প্রথম আনসাকসেসফুল রিভিউও নিয়েছেন ইমরুল কায়েস। এছাড়া গোলাপি বলে প্রথম  বাংলাদেশি হিসেবে আউট হয়েছেন তিনি। 

Advertisement

অবশ্য এতসব রেকর্ডের ভিড়ে সিরিজটা মোটেও ভালো যায় নি কায়েসের। সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই ছয় রানে ফেরার পর আশা ছিল দিবা রাত্রির টেস্টে ভালো সূচনা এন দেবেন দলকে। তবে দুই ইনিংসে মাত্র ৪ ও ৫ রানে ফিরে দলের হতাশাই বাড়িয়েছেন শুধু।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!