ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

দলে ফিরলেন শেহজাদ ও উমর আকমল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৪, ২ অক্টোবর ২০১৯
দলে ফিরলেন শেহজাদ ও উমর আকমল
ছবি: সংগৃহীত

আগামী ৫ অক্টোবর লাহোরে শুরু হবে পাক-লংকা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন   আহমেদ শেহজাদ ও উমর আকমল। 

সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে এই দুই লিজেন্ডকে দলে অন্তর্ভূক্ত করেন প্রধান নির্বাচক ও জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হক। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছেন কোচ মিসবাহ। বাদ পড়েছেন আবিদ আলি, মোহাম্মদ রিজওয়ান এবং ইমাম উল হক। 

তাদের পরিবর্তে শেহজাদ ও আকমল ছাড়া ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

গতবছরের জুনে স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলের এই ফরম্যাটে শেষ ম্যাচ ২০১৬ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

এদিকে বাদ পড়াদের মধ্যে ইমাম উল হকের ফর্ম বিষয়ক কোনো দুশ্চিন্তা নেই। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাঁ হাতের ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের আগে তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারবেন না ইমাম।

টি-টোয়েন্টি সিরিজে পাক স্কোয়াড
সরফরাজ আহমেদ, বাবর আজম, আহমেদ শেহজাদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মাদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান শিনওয়ারি এবং ওয়াহাব রিয়াজ।

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!