ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তিশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শামীম!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২০
তিশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শামীম!
শামীম হাসান সরকার ও তাসনুভা তিশা

আসছে ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে খন্ড নাটক ‘মনের আয়না’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শরিফুল ইলসাম শামীম। সৃজন প্রোডাকশন হাউজের প্রযোজনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তাসনুভা তিশা।

নাটকের গল্পে দেখা যাবে, সামির প্রথম দেখার পর থেকে সাবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সামির সাবাকে দেখতে তাদের বাসায় যাওয়ার জন্য নানান রকম তাল-বাহানা করেন। তবে ঠিকই একদিন সাবাদের বাড়ি যায় সামির। একটা সময় সাবার বাবা-মা সবাই বিরক্ত হয়ে যায় সামিরের কর্ম-কাণ্ডে। 

এক পর্যায়ে বাড়িওয়ালার কাছে বিচার দিলে সামিরকে বাসা ছেড়ে দেবার জন্য চাপ প্রয়োগ করে। তারপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে। 

Advertisement

সম্প্রতি এ নাটকের দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে। এতে শামীম হাসান সরকার ও তাসনুভা তিশা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বাবুল আহমেদ, সায়কা আহমেদ, জি সি রাজিব, জিলফিকা জুঁই, সিলভাসহ অনেকে। 

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে বেসরকারি টিলিভিশন চ্যানেল এসএ টিভিতে প্রচার হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!