তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২০২০ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রং বেরঙের বেলুন দিয়ে তৈরি করা হয়েছে গেইট রঙিন কাপন দিয়ে সাজানো হয় পুরো মাঠ।
বুধবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষার্থীরা।
প্রফেসর আশরাফ হোসেন বলেন, খেলাধুলা শরীর মন দুটোকেই সুস্থ রাখে। তাই নিয়মিত খেলাধুলা করলে ছেলেমেয়েরা পড়ালেখার প্রতি মনোযোগী হবে। এছাড়াও খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের ছোঁবল থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাই শিক্ষার্থীদের তিনি নিয়মিত সতেজ থাকার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান।
প্রতিযোগিতার ইভেন্টগুলো ছিল দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ। শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদেরও বিভিন্ন ইভেন্ট হয়।