[ বিনোদন ]
তরুণ পরিচালক আহসানের ‘জার্নি’
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মানুষের ট্রাভেলিং নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জার্নি’। ছবিটি গতানুগতিক ধারার বাইরের গল্প। যেখানে অভিনয়ের জন্য পরিচালক সাধারণ এক পথশিশুকে বেছে নিয়েছেন এবং একজন ভিক্ষুক ছবিটির আরেক চরিত্র।
ঢাকা শহরের প্রতিদিনে যানবাহনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাই মূলত ছবির বিষয়বস্তু। বাস, ট্রেন এবং ফেরিতে মানুষ কিভাবে ভিড়ের মধ্যে ‘জার্নি’ করে সেটিই দেখানো হয়েছে এখানে।
রাজধানী ঢাকার সদরঘাট, বিমানবন্দর রেল স্টেশন, সাইন্সল্যাব, সাভার বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে এটির শুটিং করা হয়। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় তরুণ শিক্ষক আহসান ইমাম এবং প্রযোজনা করেছেন সাহিবা মাহবুব।
আগামী সপ্তাহে ‘জার্নি’ ইউটিউবে প্রকাশ করা হবে বলে পরিচালক জানিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!