ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

ডোমারে স্বামী-স্ত্রীসহ চারজনের করোনা শনাক্ত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮, ২ জুন ২০২০
ডোমারে স্বামী-স্ত্রীসহ চারজনের করোনা শনাক্ত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার

নীলফামারীর ডোমারে স্বামী-স্ত্রীসহ আরো চারজনের করোনাভাইরা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ জন হলো।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম। আক্রান্তরা হলেন- উপজেলার সোনারায় ইউপির খাটুরিয়া ২ নম্বর ওয়ার্ড ও সদর ইউপির চিকনমাটি দোলাপাড়ার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইব্রাহীম জানান, ১৯ ও ২২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন ওই চারজন। খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!