ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনচালকের বুদ্ধিমত্তায় বাঁচল পাঁচ শিক্ষার্থীর প্রাণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২১ অক্টোবর ২০১৯
ট্রেনচালকের বুদ্ধিমত্তায় বাঁচল পাঁচ শিক্ষার্থীর প্রাণ
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। তবে ট্রেনচালকের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা পেয়েছে তারা।

সোমবার সকালে উপজেলার বামনআলী গ্রামের রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলো- ইয়ামিন হাসান জিহাদ, তাহসিন মাহমুদ, মোস্তাকিম, মিম আক্তার, লাবিবা ও অটোচালক সুজন কান্তি। এর মধ্যে মিম ও সুজনের অবস্থা গুরুতর।

আহত তাহসিনের বাবা মনির হোসেন জানান, আহতরা সবাই বামনআলী গ্রামে আইডিয়াল চাইন্ড একাডেমির শিক্ষার্থী। তারা স্কুল শেষে ওই অটোতে বাড়ি ফিরছিল। বামনআলী রেল ক্রসিংয়ে পৌঁছালে অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা-বেনাপোল ট্রেন এসে পড়ে। ট্রেনের ধাক্কায় অটো ছিটকে পড়ে তারা সবাই আহত হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার তৌফিক আনোয়ার জানান, আহত মিম ও চালক সুজনের অবস্থা গুরুতর। তাদের সিটি স্ক্যান করতে দেয়া হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেনচালক নেমে আহতদের গাড়িতে তুলে দেন। গ্রামে ট্রেনের লাইন। গেটম্যান নেই। চালকদের সতর্ক থাকার প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!