ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ২৩ অক্টোবর ২০১৯
টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন। বুধবার ভোরে হোয়াইক্যং ইউপির পাহাড়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম হোয়াইক্যং ইউপি চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে। আহতরা হলেন এসআই আরিফুর রহমান, কনস্টেবল আব্দুস শুক্কুর ও মেহেদী।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাতে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হোয়াইক্যং পাহাড়ের নিচে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোঁড়ে। এ সময় তিন পুলিশ আহত হন। 

তিনি আরো জানান, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা, একটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ ও সাত রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!