ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ৮ মার্চ ২০২০
টেকনাফে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনায় উদ্ধার অবৈধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। 

নৌপুলিশের সহযোগিতায় সাবরাং ইউপির নাফ নদীর মোহনা থেকে উদ্ধার কারেন্ট জাল শনিবার রাতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, অবৈধভাবে সাগরে মৎস্য আহরণের অভিযোগে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন, নৌপুলিশের এসআই ইন্দ্রজিৎ ও এএসআই মিরাজসহ অন্যান্য কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!