ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুর পাসপোর্ট অফিসে ৯ দালালের দণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯
জামালপুর পাসপোর্ট অফিসে ৯ দালালের দণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর আঞ্চলিক পোসপোর্ট অফিসের ৯ দালালকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সাতজনকে তিন মাস কারাদণ্ড ও দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। 

১৪ সেপ্টেম্বর ডেইলি বাংলাদেশে ‘গলিতে পা ফেলতেই দালাল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর রোববার বিকেলে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান।

কারাদণ্ডিত দালালরা হলেন- রানা, সুমন, হৃদয়, বাদশা, আব্দুল্লাহ, লুৎফর, শাহাবুদ্দিন। অর্থদণ্ডিতরা হলেন-মিলন ও মুরাদ 

ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচারীপাড়ার জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় র‌্যাব ও ভ্রাম্যমান আদালত। এ সময় পাসপোর্ট অফিসের আশপাশে থেকে ৯ দালালকে আটক করা হয়। এর মধ্যে সাতজনকে তিন মাসের কারাদণ্ড ও দুইজনকে পাঁচশত টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।  

র‌্যাব-১৪ কমান্ডার এসপি তোফায়েল আহম্মেদ মিয়া জানান, সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় পার্সপোট অফিসে অভিযান চালিয়ে আটক ৯ দালালকে দণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে কারাদণ্ডপ্রাপ্তদের জেলে ও অর্থদণ্ডপ্রাপ্তদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!