ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জনতার হাতে আটক মেছো বাঘ 

সুনামগঞ্জ  প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২০
জনতার হাতে আটক মেছো বাঘ 
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক বছর বয়সী একটি মেছো বাঘের ছানা আটক করেছে এলাকাবাসী। 

রোববার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোবিন্দনগর গ্রামের আবুল হোসেনের বাড়ির বাংলা ঘর থেকে মেছো বাঘের ছানাটি আটক করা হয়। 

এমন সংবাদে এলাকার উৎসুক জনতা দিনভর ওই বাড়িতে ভিড় জমায়। 

রাত ৮টার দিকে উপজেলা বিট কর্মকর্তা নিথিশ চক্রবর্তী ঘটনাস্থল থেকে মাঘের ছানাটি উদ্ধার করেন। 

বিটকর্মকর্তা বলেন, বাঘের আকৃতি হলেও এটি মেছো বিড়াল। সাধারণত স্থানীয় লোকালয় থেকে বেরিয়ে এসে হাঁস মোরগ ধরে খায়। স্থানীয় হাদা টিলার সংরক্ষিত বনে এটিকে অবমুক্ত করা হবে।

জানা যায়, আবুল হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য দিলোয়ার হোসেন নাজমুলের বাড়ির বাংলাঘরে রোববার ভোরে মেছো বাঘের এ ছানাটি রুমের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর অত্যন্ত সু-কৌশল আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!