ছারপোকা পাবে না ছাড়
বাসা-বাড়িতে বড় ধরনের আতঙ্কের নাম ছারপোকা। একবার যদি এই পোকা কারো ঘরে প্রবেশ করে তবে তা বের করা বড্ড কষ্টসাধ্য হয়ে পড়ে। ছারপোকাকে রক্তচোষা বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই সবচে সক্রিয় থাকে।
বিছানা, বালিশ, মশারি, সোফা ছারপোকাদের খুবই পছন্দের জায়গা।
এদের হাত থেকে বাঁচতে করণীয়-
১. ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
২. ছারপোকা মারা যায় ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে। ঘরে ছারপোকা বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন।
৩. এটি তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে সহজেই পালাবে।
৪. এই পোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। ঘরে আর ছারপোকা হবে না।
৫. পোকাটি তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে করলে মরে যাবে এই যন্ত্রণা।
৬. আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে এই পোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু থাকলেও সেগুলো মারা যাবে।