ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চেঙ্গী নদীতে ভাসল দৃষ্টিনন্দন ময়ূর কল্পজাহাজ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭, ১৪ অক্টোবর ২০১৯
চেঙ্গী নদীতে ভাসল দৃষ্টিনন্দন ময়ূর কল্পজাহাজ
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে রোববার সন্ধ্যায় দৃষ্টিনন্দন দুটি ময়ূর কল্পজাহাজ ভাসানো হয়েছে। বাঁশ, বেত, কাঠ আর রঙিন কাগজের অপূর্ব কারুকাজে তৈরি হয়। এ সময় বৌদ্ধের উদ্দেশ্যে ফানুস উড়ানো, নদীতে বাতি ও হাজার প্রদীপ জ্বালিয়ে জগতের সব প্রাণীর মঙ্গল কামনা করা হয়।

চেঙ্গী নদীতে ভাসল দৃষ্টিনন্দন ময়ূর কল্পজাহাজ

তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভোর থেকে জেলার শতবর্শী য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনা হয়। 

এর আগে সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন, বৌদ্ধ মূর্তি স্নান, ফুল-ফল দিয়ে প্রার্থনা করেন। এ সময় সবাই সামর্থ অনুযায়ী খাবার দেন। তবে একই ধর্মাবলম্বী হলেও অনেকটা ব্যতিক্রমভাবে মারমা জনগোষ্ঠীর মানুষ ওয়া বা ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করছে।

দৃষ্টিনন্দন ময়ূর কল্পজাহাজ

বৌদ্ধদের মতে, প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এ প্রবারণা পূর্ণিমার পর দিন থেকে এক মাস দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে শুভ কঠিন চীবর দানোৎসব।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!