চাল মজুদ করায় ৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা
কক্সবাজারের চকরিয়ায় চাল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দিনব্যাপী চকরিয়া পৌরশহর, উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া স্টেশন, ডুলাহাজারা বাজার, খুটাখালী বাজার এবং বদরখালী বাজারে অভিযান পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন। এ সময় মূল্য তালিকা না টাঙ্গানো এবং অতিরিক্তি দামে দ্রব্যমূল্য বিক্রি করায় ব্যবসায়ীদের থেকে মোট ৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের পর বাজারে দাম কমতে থাকে। স্বত্বি ফিরে আসে ক্রেতাদের মাঝে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলন, উপজেলার ডুলাহাজারা এবং খুটাখালী বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্তি মূল্যে বিক্রি করায় ১৫টি দোকানদারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনের দুটি চালের গুদামে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ চাল ও নিত্যপণ্য মজুত থাকতে দেখে আদালত। পরে তাদেরকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ওই আদালত উপজেলার বদরখালী বাজারে অভিযান চালিয়ে কয়েকটি মুদির দোকানদারকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যার দিকে পৌরশহরের তিনটি দোকানে অভিযান চালিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান ইউএনও।
তিনি বলেন, কিছু কিছু ব্যবসায়ী করোনা ভাইরাসের সুযোগ নিয়ে দ্রব্যমূল্যেও অতিরিক্ত দাম নিচ্ছে। বিশেষ করে চাউল-ডাল ও পিঁয়াজ ব্যবসায়ীরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ইউএনও ব্যবসায়ীদের নির্দেশ দিয়ে বলেন, শুধুমাত্র পাইকারী দোকানদার ছাড়া কাউকে অতিরিক্ত মালামাল বিক্রয় করা যাবে না। সাধারণ ক্রেতাদের নিয়মিত যে রকম মালামাল ক্রয় করে সে নিয়মে মালামাল বিক্রয় করতে হবে। যারা অধিক মালামাল ক্রয় করতে চাইবে তাদের নাম-ঠিকানা লিখে রাখার জন্যও নির্দেশ দেন তিনি।