ঘূর্ণিঝড় আম্ফান: মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার সকাল থেকেই মোংলা বন্দরের সব ধরনের স্বাভাবিক কাজ বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এ দিকে সাত নম্বর সতকর্তা সংকেত জারির পরে জরুরি সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আম্ফানের সুবিধা অসুবিধা জানাতে বন্দরের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
.png)
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, বন্দরের নিজস্ব একটি সতর্ক সংকেত রয়েছে। আমাদের সতর্ক সংকেতের সর্বোচ্চ মাত্রা চার। আবহাওয়া অধিদফতরের ৭ নম্বর সতর্ক সংকেত জারির পরে আমরা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছি। আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত ৮ এ পৌঁছালে বন্দরে সর্বোচ্চ সতর্কতা ৪ জারি করা হবে। বন্দরের জাহাজগুলোকে নিরাপদ স্থানে নিতে বলা হয়েছে। সব জাহাজের মালামাল লোড-আনলোড বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
বন্দরে এই মুহূর্তে মেশিনারি, ক্লিংকার, সার, জিপসাম, পাথর, সিরামিক ও কয়লাসহ দেশি বিদেশি মোট ১১টি জাহাজ অবস্থান করছে।