ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

গ্যাস্ট্রোলিভারের রোগী দেখেন মেডিকেল অফিসার

ফেনী জেনারেল হাসপাতাল
আবদুল্লাহ আল মামুন, ফেনী
প্রকাশিত: ১১:২৪, ২১ নভেম্বর ২০১৯
গ্যাস্ট্রোলিভারের রোগী দেখেন মেডিকেল অফিসার
ছবি: ডেইলি বাংলাদেশ

গ্যাস্ট্রোলিভারের চিকিৎসক নেই ফেনী জেনারেল হাসপাতালে। এ কারণে মেডিকেল অফিসারের কাছ থেকেই চিকিৎসা নিচ্ছে রোগীরা। আবার কাঙ্খিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছে অনেকেই।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে গ্যাস্ট্রোলিভার চিকিৎসকের কোনো পদ নেই। এ কারণে রোগীরা মেডিসিন বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসারের কাছ থেকে সেবা নেন। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা-চট্টগ্রাম থেকে চারজন মেডিসিন বিশেষজ্ঞ এ হাসপাতালে চেম্বার করেন।

সোনাগাজীর বগাদানা থেকে আসা আবদুল মোতালেব বলেন, পেটে ও বুকে জ্বালাপোড়া সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু গ্যাস্ট্রোলিভারের চিকিৎসক না পেয়ে মেডিকেল অফিসার দেখিয়েছেন।

হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, আমাদের হাসপাতালে গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের কোনো পদ নেই। তাই এখানে চিকিৎসক পদায়ন করা হয়নি।

ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজজমান জানান, ফেনী জেনারেল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার চিকিৎসক পদায়নের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!