[ দেশজুড়ে ]
খাটের সঙ্গে চেপে ধরে মাকে হত্যা, মেয়েকে হুমকি
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ শহরে খাটের সঙ্গে চেপে ধরে মাকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে বেঁধে রেখেছে তিন যুবক। এ সময় তাকেও হত্যার হুমকি দিয়েছে তারা।
বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদা বেগম ওই গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।
নিহতের মেয়ে জ্যোতি জানান, তিন যুবক বাড়িতে ঢুকে তার মাকে খাটের সঙ্গে চেপে ধরে শ্বাসরোধে করে। এ সময় তিনি বাঁচাতে ছুটে গেলে তাকে হাত-পা বেঁধে ফেলে রাখে ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
সদর সার্কেলের এডিশনাল এসপি হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। কিন্তু কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!